যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ কামনা জেলেনস্কির
ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় অনতিবিলম্বে সমঝোতা চান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, এজন্য তৃতীয় পক্ষের মধ্যস্থতা কামনা করেন তিনি। এ সপ্তাহেই তুরস্কে দ্বিতীয় ধাপের আলোচনায় বসতে যাচ্ছেন রুশ-ইউক্রেনের প্রতিনিধিরা।
সোমবার রুশভিত্তিক একটি ইউটিউব চ্যানেলের কয়েকজন সাংবাদিকের সাথে ভার্চুয়াল মিটিংয়ে অংশ নেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। যুদ্ধ বন্ধে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি। এ জন্য যুক্তরাষ্ট্রের মতো মিত্রদেশের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
০৮:১৬ পিএম, ২৮ মার্চ ২০২২ সোমবার